"জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেয়ার আগে একবার হলেও পুরোনো সেই মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে !!
.
তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজালে নিজেকে আটকে গিয়েছিলে... কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও তাহলে তুমি এখনো বোকাই আছো !!
.
যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই... সবাই তো আর সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে না... অনেকের ভালোবাসার কথার পিছনে থাকে অভিনয়, ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য... সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই !!
.
তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসবে না... অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্যও নতুন কাউকে কাছে পেতে চায়... অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য !!
.
যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায়বেলাটাও হুটহাট করেই হয়ে যায়... হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারাজীবন থাকতে আসে না... এরা অনেকটা অতিথি পাখির মতো ক্ষানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়... অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না !!
.
যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোড় করে ধরে রাখতে হয় না, তেমনিভাবে যে জীবনে হঠাৎ করেই আসতে চায় তাকেও সাথে সাথেই গ্রহণ করতে হয় না... মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়, এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায় !!
.
জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারাজীবন একা থাকাটাই অনেক ভালো... এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিতে সারাজীবন বেড়াতে হবে না... ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহে ক্ষত দাগের মতো !!
.
সারাজীবন চাইলে একাই কাটিয়ে দেয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেয়া যায় না... সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না... ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন... ভীষণ কষ্টের !!" 🙂






0 comments:
Post a Comment