Showing posts with label Warren Buffet. Show all posts
Showing posts with label Warren Buffet. Show all posts

Monday, March 25, 2024

ওয়ারেন বাফেটের অনুপ্রেরণামূলক উক্তি Warren Buffet

 

 


ওয়ারেন বাফেটের  সবচেয়ে অনুপ্রেরণামূলক উক্তি

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেTট তিনি নিজের সাফল্যের বেশকিছু কারণ তুলে ধরেছেন। তিনি বলেন, আমাদের রয়েছে দক্ষ ও নিবেদিত শীর্ষ ব্যবস্থাপকদের দল। পৃথিবীর সর্বকালের সেরা ইনভেস্টর ও উদ্যোক্তাদের একজন তিনি। জেদের বশে লোকসানের মুখে বন্ধ হতে যাওয়া বার্কশায়ার হ্যাথাওয়ে কিনে নিয়ে পৃথিবীর সেরা ১০টি কোম্পানীর একটি বানিয়েছেন।

বাফেট ছিলেন সাফল্য প্রত্যাশার অনেক আশাবাদী এবং তার উল্লেখযোগ্য উক্তিগুলো আমাদেরকেও উনপ্রেরণা যোগায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকেও অনুপ্রানিত করবেন সবাই। 

1. “আমি সবসময়ই জানতাম, আমি একদিন ধনী হব।  জীবনে এক মিনিটের জন্যও এ বিষয়ে সন্দেহ করিনি”

2. “যদি তুমি পৃথিবীর ১% ভাগ্যবানের একজন হও, তবে বাকি ৯৯% এর উন্নতির কথা ভাবা তোমার দায়িত্ব”

3. “বেশিরভাগ মানুষের স্বভাব হলো, সহজ জিনিসকে জটিল করে ফেলা”

4. “সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতা অসাধারণ”

5. তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে; আর যতক্ষণ তুমি ‘না’ বলা না শিখছ, ততক্ষণ এটা সম্ভব নয়।  অন্য কাউকে তোমার জীবনের পথ ঠিক করতে দিও না”

6. “ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে”

7. "কেউ আজ ছায়ায় বসে আছে কারণ বহুদিন আগে কেউ গাছ লাগিয়েছিল।" - ওয়ারেন বাফেট .  

8 “একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল মেজাজ, বুদ্ধি নয়। আপনার এমন একটি মেজাজ দরকার যা ভিড়ের সাথে বা ভিড়ের বিরুদ্ধে থাকতে খুব আনন্দ পায় না।" - ওয়ারেন বাফেট 

9. “যদি কোনওকিছু ১০ বছর ধরে করার ইচ্ছে না থাকে, তবে সেটা ১০ মিনিট করাও বোকামী”

10. “মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে, সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ”

11. “যদি এমন কোনও পথ বের করতে না পার, যা তোমার ঘুমের সময়েও তোমার জন্য উপার্জন করবে,তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে”

12. “আমি ১১ বছর বয়সে প্রথম বিনিয়োগ করি, তার আগ পর্যন্ত আমি শুধু সময় নষ্ট করেছি”

13. “যদি মনে কর যে, উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ, তাহলে ৪০ বছর অন্য কারও জন্য গাধার খাটুনি খেটে অবসর ভাতার ওপর নির্ভরশীল হওয়া পর্যন্ত অপেক্ষা কর”

14. ‘‘সুনাম গড়তে লাগে ২০ বছর, নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট। এটা মাথায় রাখলে, তোমার সব কাজ ‘অন্যরকম’ হবে”

15. “ধনীরা সময়ের পেছনে বিনিয়োগ করে,গরীবরা করে টাকার পেছনে”

16. “নিজের ভুল থেকে শেখা ভালো; অন্যের ভুল থেকে শিখতে পারলে আরও ভালো”

17. “যদি তুমি তোমার ব্যবসার দুর্বলতা জানো, তবে ভয় নেই। কিন্তু না জানলে ঘোর বিপদে আছো ”

18. “কাউকে চাকরি দেওয়ার সময়ে, সততা,বুদ্ধি, আর কাজ করার ক্ষমতা – এই ৩টি গুণ আছে কিনা নিশ্চিত হও। যদি সততা বাদে বাকি দু’টো অনেক বেশিও থাকে – তাকে কাজে নিও না। এর বদলে, সততা পূর্ণ বোকা আর অলসদের কাজে নাও। অসৎ বুদ্ধিমান আর কর্মক্ষমরা তোমার সর্বনাশ করবে”

19. “তোমাকে অন্যদের চেয়ে বুদ্ধিমান না হলেও চলবে।তোমাকে শুধু অন্যদের চেয়ে কাজে বেশি ধারাবাহিক হতে হবে”

20. “তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ব্যাপারে সফল হতে সময় লাগে”

21“যদি তুমি আবেগ নিয়ন্ত্রণ করতে না পার, তবে আর্থিক অবস্থাও নিয়ন্ত্রণ করতে পারবে না”

22. “কর্মীদের এমন ভাবে চালিত কর, যেন তোমার সাফল্যের ওপরই তাদের ভালো থাকা-খারাপ থাকা নির্ভর করে”

23. “সবচেয়ে সুখী মানুষদের কাছে সবকিছু নেই, তারা তাদের যা আছে তার জন্য সন্তুষ্ট ও কৃতজ্ঞ”

24. “আমি মদ আর ঋণের কারণে সবচেয়ে বেশি মানুষকে ব্যর্থ হতে দেখেছি।  তুমি যদি বুদ্ধি খাটাও, তবে ঋণ ছাড়াই তোমার হাতে অনেক টাকা আসবে”

25. একবারে সাতফুট লাফ দেওয়ার চেয়ে, একফুট করে সাতবার লাফ দেওয়া অনেক ভালো